সুন্নাহ্ কাকে বলে?




✅ আরবি سُنَّةٌ শব্দটি বাংলায় ‘সুন্নত’ এবং ‘সুন্নাহ্’ হিসেবে পরিচিতি লাভ করেছে।
এর আভিধানিক অর্থ হল➖ "চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি"।

✅ ইবনুল মানযূর তাঁর 'লিসানুল আরব' গ্রন্থে বলেছেন➖

"সুন্নত মানে ছবি, প্রতিচ্ছবি, প্রতিকৃতি; পন্থা-পদ্ধতি, বিধি বিধান, নিয়ম কানুন, জীবন পদ্ধতি, কর্মকৌশল, কর্মপন্থা- চাই তা প্রশংসনীয় হোক বা নিন্দনীয়।"

উহাহরণ :
◀️ مَنْ سُنَّ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا إِلٰى يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ سُنَّ سُنَّةً سَيِّئَةً فَعَلَيْهِ وِزْرَهَا وَوِزْرَ مَنْ عَمِلَ بِهَا إِلٰى يَوْمَ الْقِيَامَةِ .

অর্থাৎ :
যে ব্যক্তি একটি উত্তম সুন্নতের প্রচলন করলো, সে সেটার পুরস্কার লাভ করবে এবং যারা কিয়ামত পর্যন্ত সেই সুন্নতের অনুসরণ করলো, তাদের আমলের পুরস্কারও লাভ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি একটি মন্দ-নিকৃষ্ট সুন্নতের প্রচলন করলো, সেটার দায়ভার তার উপর বর্তাবে এবং কিয়ামত পর্যন্ত যারা সেটার অনুসরণ করবে, তাদের আমলের দায়ভারও তার উপর বর্তাবে।
[সহীহ মুসলিম : জারির ইবনে আবদুল্লাহ আল বাজাল্লি]

💠 হাদিস কাকে বলে ?
➖➖➖➖➖➖✒✒

✅ ‘হাদিস’ শব্দটির আভিধানিক অর্থ➖ কথা, নতুন কথা, বাণী, সংবাদ, বিষয়, অভিনব ব্যাপার ইত্যাদি।

✅পারিভাষিক ও প্রচলিত অর্থে➖ রাসূলুল্লাহ্ ﷺ এর কথা, কাজ, সমর্থন, আচরণ এমনকি তাঁর দৈহিক ও মানসিক কাঠামো সংক্রান্ত বিবরণকেও হাদিস বলা হয় ।
[মুকাদ্দমা সহীহ আল বুখারি; মুকাদ্দমা মিশকাতুল মাসাবীহ]

✅ পূর্বকালে সাহাবায়ে কিরামের কথা, কাজ ও সমর্থনকেও হাদিস বলা হতো।
পরবর্তীতে 'উসূলে হাদিস' (হাদিসের মূলনীতি)-এ সাহাবাগণ এর কথা, কাজ ও সমর্থনের নাম দেয়া হয়েছে ‘আছার’ ও ‘হাদিসে মওকূফ’।
এবং
তাবেয়ীনগণ (সাহাবাগণ এর অনুসারী) -এর কথা, কাজ ও সমর্থনের নাম দেয়া হয়েছে ‘ফাতোয়া’।
[ইবন হাজর আসকালানী : তাওজীহুন নযর]

✅ অনেক বিশেষজ্ঞরা হাদিস এবং সুন্নাহর একই সংজ্ঞা প্রদান করেছেন। তাঁদের মতে সুন্নাহ্ হলো➖

“রসূলুল্লাহ্ ﷺ এর বাণী, কর্ম, সম্মতি, অনুমোদন, তাঁর স্বভাব প্রকৃতি এবং তাঁর চারিত্র্যিক আদর্শ- চাই তা নবুয়্যত লাভের পূর্বের হোক কিংবা পরের”।
[ড. মুস্তফা সিববায়ী : আস্ সুন্নাতু ওয়া মাকানাতুহা ফি তাশরিয়ীল ইসলামি। চতুর্থ মুদ্রণ, দারুস্ সালাম, কায়রো ২০০৮ইসায়ী]

✅ উসুলবিদগণের (শরিয়া বিশেষজ্ঞগণের) পরিভাষায়➖

“শরি'য়া প্রণেতা ও প্রবর্তক হিসেবে রাসূলুল্লাহ ﷺ থেকে প্রাপ্ত বাণী কর্ম এবং অনুমোদনই হলো সুন্নাহ্।"

[ড. মুস্তফা সিববায়ী : আস্ সুন্নাতু ওয়া মাকানাতুহা ফি তাশরিয়ীল ইসলামি। চতুর্থ মুদ্রণ, দারুস্ সালাম, কায়রো ২০০৮ইসায়ী]

এই সংজ্ঞা নির্ণয়ের ক্ষেত্রে তাঁদের লক্ষ্য ছিল রাসূলুল্লাহ ﷺ প্রণীত ও প্রবর্তিত শরি'য়ার বিধি বিধান।
যেমন রাসূলুল্লাহ ﷺ বলেছেন :
◀️ عَلَيْكُمْ بِسُنَّتِى وَسُنَّة الخُلَفَاءِ الرَّاشِدِيْنَ .
অর্থাৎ:
‘তোমাদের দায়িত্ব ও কর্তব্য হলো, আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদীনের সুন্নত অনুসরণ করা।’
[তিরমিযি, আবু দাউদ : ইরবায ইবনে সারিয়া]


Comments

Popular posts from this blog

হুসাইন রাদিয়াল্লাহু আনহু'র প্রকৃত হত্যাকারী কে....?

কেমন ছিলেন ফুরফুরা শরীফের পীর কাউয়ুম জামান আবু নসর আব্দুল হাই সিদ্দিকী (রহঃ)

নামধারী আহলে হাদিস বিদাতী ফিরকার ইসলাম বিরোধী ৫০টি ভ্রান্ত মতবাদ